ধুরন্ধরের রাজ্য

http://timetouchnews.com/news/news-list/11

ধুরন্ধরের রাজ্য //

সৈয়দা রূখসানা জামান শানু

মাকাল ফল কমলা রঙের
দেখতে কতই সুন্দর
গুণের কথা এই ফলের
জানা আছে জনে জনের।

ফলটি যখন পাকে লতায়
চোখ তুলে উপরে তাকায়
ছেলে-মেয়ে, জুয়ান-বুড়া
সব বয়সীর লাগে দোলা।

পাকা ফল নিতেই হাতে
একটু চাপে যাইযে ফেটে
ফাটলে ছড়াই বিশ্রী গন্ধ
ধুরন্ধর বলে আমার রাজ্যে
করলি কেন এমন কান্ড।

প্রধান বিচারালয় এই কথা শুনে
রাত্রি জেগে মহা অনন্দে
ফাইল-পত্তর রেডি করে
রিটের অপেক্ষায় আছে দাঁড়িয়ে।
১০/০৮/২০১৮খ্রি: বুধবার, সাহিত্যাঙ্গন বাংলাদেশ

October 04, 2018

By Syeda Rukhsana Zaman Shanu

Leave a comment