http://timetouchnews.com/news/news-details/45098
বিশৃঙ্খল দুর্বোধ্যতায় নিমগ্ন //
সৈয়দা রূখসানা জামান শানু
অন্তর্লোকে থেকে টানো তুমি সর্বগতি
হিন্দু-মুসলিম বানাও সবাইকে জেহাদী
লন্ডভন্ড করে জীবনকে দাও ফাঁকি
কাঠিন্য এ কাজে ব্যস্ত দিবারাত্রি
তোমার পুষ্পপত্র সবি ক্লোরোফিলের অভাবে
ফিকে হলুদ হয়ে ঝড়ে পড়ছে
সাথীফসল সংকট উজিয়ে এনেছে উদ্ভাস
এ অবলোকনেও তোমার নেই বিশ্বাস
তুমি বিশৃঙ্খল দুর্বোধ্যতায় এতটাই নিমগ্ন
দুচোখে দেখনা মায়াময় সবুজের স্বপ্ন
কে ঠেকাবে নৃশংস-ধবংসকর্ম
ব্যস্ত যে সবাই নিয়ে রাজধর্ম
০৩/১০/২০১৮খ্রি: সাহিত্যাঙ্গন বাংলাদেশ
October 14, 2018
By Syeda Rukhsana Zaman Shanu