http://www.banglatoday24.com/5886
25 sept, 2018
By Syeda Rukhsana Zaman Shanu
http://timetouchnews.com/news/news-details/42107
খানা-খন্দের বাইসকোপে
আলুথালু ঢুলুমুলু গাড়ী চলে
কে যাবে আগে-পিছে
কে দেবে ঠোকর কাকে।
অদক্ষ বয়জৈষ্ঠের ভোঁতা জ্ঞানে
সড়কে প্রাণ গেলো প্রতিদিনে
দেখে শুনে বুদ্ধি জ্ঞানে
রাস্তায় এখন ক্ষুদেরা ভদ্রবেসে।
কত নৈরাজ্য চলে সড়কে
আর কত আইন ভাঙ্গে
কার আছে ব্রেক লাইট
আর কার সিগনাল লাইট ।
সড়ক ও সেতু বিভাগ বিআরটিএ
আর সড়ক নিরাপত্তা এই তিনের শেকড়ে
প্রাণ ঘাতক জিন-ভূত আছে লুকিয়ে
এসব রিপিট টেলিকাস্ট দ্যাখে জনে জনে।
দূর্বল আইনকে স্ববল করো
বাস্তব উদাহরণ স্থাপন করো
চায় কচিরা, সেই কথাটি বলতে
নয় তারা প্রিয় দেশটির বিরুদ্ধে।
ফিরবে বিবেক, ফিরতে হবে
নইলে জাতি অক্কা পাবে
বড় মাছের পেট ভরবে
মুরুব্বীরদের জাত যাবে।
সাহিত্যাঙ্গন বাংলাদেশ
০৬/০৮/২০১৮ খ্রি:
August 09, 2018
By Syeda Rukhsana Zaman Shanu
http://timetouchnews.com/news/news-details/41996#.W2jyqWCOeww.facebook
কার ইশারায় কার ক্রোধের নিশানা
কার বুক ছিদ্র করে গড়ায় রক্তের বন্যা
এ অর্জিত সাফল্যে
আলোকময় পার্টি চলে।
কত শহর-গ্রাম পুড়ছে
দূর্বৃত্তায়নের বেড়াজালে
মাত্র ক’টি প্রাণের ক্ষমতার দম্ভে
তার ভিতরে কথিত শিষ্টাচারে
সাধারণ মানুষ অসহায়ত্বের চাপে
বোবা আর অন্ধ হয়ে গেছে ।
চাই একতা হও সচেতন
চোখ-কান খুলে শোনো হে যুবক
দেশ রক্ষার কাজ হলো গণতন্ত্রের
সু-শিক্ষা আর ঐক্য তারুণ্যের।
চাও যদি শান্তি সমৃদ্ধি
অচীরেই গড়তে হবে সম্প্রীতি
জাতিয় সম্পদ উন্নয়নে
রাখতে হবে পাহারায় গনতন্ত্রকে।
ঝর্ণা ঘর ফাউন্ডেশন
১০/১২/২০১৭ খ্রি: রাত্রি ১০টা ০২ মিনিট, রোববার ।
August 6, 2018
By Syeda Rukhsana Zaman Shanu
http://timetouchnews.com/news/news-details/41509#.W1xHwDltU9k.facebook
আমি আগেও বলেছি
এখনও বলছি
সৃস্টিশীল লেখা না লিখে
কটা, লাইনের কপি পেষ্ট করে
অক্ষর শিল্পী
আর কটা, গান বাজিয়ে
বেতার শিল্পী
কটা মুদ্রা প্রদর্শনে
নাচের শিল্পী
তৈরী হয় সম্মানীয় শিল্প করে সৃষ্টি
শব্দের জগৎ একটি
জানি, কোন সীমাবদ্ধতা নাই কবিতার লাইনে
মিল রাখ অথবা না রাখ ছন্দে
গদ্যে লেখ কিংবা পদ্যে
মিল রাখ অথবা না রাখ অন্ত্যে
লেখ ইচ্ছেমত লাইনের কবিতা
এ জগতে নেই কাঁটাতারের বেড়া।
তবে, বেড়া অবশ্যই আছে
সনেটের কথা ওঠে যেখানে
চৌদ্দ লাইন লিখে শেষ করে
অনেকেই পাঠ করেন স্বরচিত কবিতা
আর বলেন এটি চতুর্দশপদী কবিতা
কোনো নির্বাচিত বিষয় থাকে না তাতে
প্রকাশনার অভাব থাকে অন্তর চক্ষু দিয়ে
আরো অভাব থাকে তাতে চুড়ান্ত বার্তার
পথ খুঁজে পাওয়া যায় না সমাধানের
বিষয়বস্তু দূর্বল অথবা সবল হউক
যতই ক্ষুরধার গাদ্যিক লেখিয় হউক
সিলেবালের কথা শিকেয় তুলে রাখা
কার সাধ্যি এসবের অভাবে সনেট জন্ম দেয়া।
এ কবিতা রচনার ক্ষেত্রে রয়েছে পলিসি
শব্দগুলো লেখা যতই হউক না কেন মিষ্টি
অপরির্হায্য, উপরের সবগুলো কথা মনে রাখা
হঁসিয়ার না হলে বিরাজ করবে শূন্যতা
সনেট কবিতার জন্য কলম হাতে নিলে
নিয়ম মেনে চলাটাই উত্তম হবে।
রচনার স্থান : সাহিত্যাঙ্গন বাংলাদেশ
২৩/০৭/২০১৮ খ্রি:
July 28, 2018
By Syeda Rukhsana Zaman Shanu
August 02, 2005
By Syeda Rukhsana Zaman Shanu
August 30, 2005
By Syeda Rukhsana Zaman Shanu
August 23, 2005
By Syeda Rukhsana Zaman Shanu
http://timetouchnews.com/news/news-details/41015
একমূখী যোগাযোগে
বেইমানের লাইনে
ঘটনাস্থলে
কত প্রাণ গেল সড়কে।
কত কান বন্ধ হলো
শব্দ দুষনে
ট্রয় নগরী ধ্বংস হলো
মহয়সীর গুনে।
তারপরেও নয় খুশি
জাতীয় রীতি
সংস্কারের দাবী
নসিমন করিমন ভটভটি
আরো কতকী।
স্বতন্ত্র জাতির মান
মানিরাই রাখতে চান
ক’জনে বোঝে তা
রয়েছে অসমান মিত্রতা।
সঠিক পলিসী পরিত্যাজ্য
জাতির বৈশিষ্ট্য
আদেশ অমান্য করে
মাহেন্দ্রা আনতে হবে।
যদি আমার কবিতা
বলে আপত্তিজনক কথা
দিও করে ক্ষমা
সাথে রেখ ভালোবাসা।
রচনার স্থান: সাহিত্যাঙ্গন বাংলাদেশ।
০২/০৭/২০১৮খ্রি:
July17, 2018
By Syeda Rukhsana Zaman Shanu
http://timetouchnews.com/news/news-details/40955
(নবীন লেখক নজরুল ইসলাম নাজমুলকে উপহার)
বয়সের ঘরে বসে দেখছি ইতিহাস পেছনের
আর্কাইভে রয়েছে কতশত সম্মান আর পুরস্কার
তার মধ্যে বাছা তোর দেয়া আচমকা উপহার
তুষ্টি এনে দিয়েছে ভূলোক ধুঁচিয়ে
অনড় যদি থাকিস তুই এ অঙ্গনে
ঠেকাতে পারবেনা কেউ পুষ্পপত্র ছড়াতে।
এখনতো বয়স কম তোর
তারা দেবে শত শব্দের ঠোকর
সামনের দিনগুলিতে দেখবি তুই
অনাকাঙ্খিত কত শত ঘটনার মই
তারা তোর সর্বগতি টেনে টেনে
রাখতে চাইবে আধার কোনে।
যদি মন খারাপ করে বসে থাকিস ঘরের কোনে
মনে রাখিস বিশৃঙ্খল ভবিষ্য তোকে পিষবে
আঁধারের ঘরে আলো আনতে চাস যদি
দিসনা কখনও ভালো কাজে ফাঁকি
সকল সংকটের মায়া ছাড়িয়ে নিবিড় চিত্তে
আরাধনা করে যাস সাহিত্যকর্ম নিয়ে।
লেখনীর স্থান: সাহিত্যাঙ্গন বাংলাদেশ
১২/০৭/২০১৭খ্রি: বৃহস্পতিবার, দুপুর ১২টা ৩৫মিনিট।
July 16, 2018
By Syeda Rukhsana Zaman Shanu